মাহফুজ আদনানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:- ​যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক, জনপ্রিয় কমিউনিটি নেতা ও সাংবাদিক মাহফুজ আদনানের ব্যক্তিগত উদ্যোগে কুলাউড়ায় হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে একবেলা খাবার বিতরণ করা হয়েছে। ​১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে কুলাউড়া পৌরশহরের উছলাপাড়া ও এর আশপাশের এলাকার দরিদ্র মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

​খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন ‘ভয়েস অব কুলাউড়া’র ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ইমন, সাংবাদিক এইচ ডি রুবেল এবং ফায়ার সার্ভিসের খতিব ইমামুল ইসলাম শাহনূর প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, মাহফুজ আদনান দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের টানে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিবছরই তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে কুলাউড়ার বিভিন্ন এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান। তাঁর এই নিয়মিত মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code