বড় মাথার প্রাণীর সন্ধান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual2 Ad Code

বিজ্ঞানের একটি বিপ্লবী আবিষ্কার যা প্রাচীন মানববিদ্যার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে, তা হলো একটি নতুন প্রাণীর সন্ধান, যাকে হোমো জুলুয়েন্সিস বলা হয়েছে। যাদের মাথার আকৃতি স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এই রহস্যময় গোষ্ঠী একসময় হোমো সেপিয়েন্সের সঙ্গে পূর্ব এশিয়ায় বসবাস করত।

Manual6 Ad Code

বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, খনিজ স্তর থেকে বের করা জীবাশ্মের বিশ্লেষণে দেখা গেছে, এই গোষ্ঠীর সদস্যদের মাথার আকার স্বাভাবিকের চেয়ে প্রায় ৩০ শতাংশ বড় ছিল।

Manual6 Ad Code

হোমো জুলুয়েন্সিস প্রায় তিন লাখ বছর আগে পূর্ব এশিয়ায় বাস করত। তারা বন্য ঘোড়া শিকার করত ছোট গ্রুপে এবং পাথরের সরঞ্জাম তৈরি ও সম্ভবত প্রাণী চামড়া প্রক্রিয়া করে বেঁচে থাকার জন্য ব্যবহার করত। এই প্রজাতি প্রায় ৫০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায়।

চীনের অ্যাকাডেমি অব সায়েন্সেসের প্যালিওঅ্যানথ্রোপোলজিস্ট শিউজি উ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী ক্রিস্টোফার বায় তাদের গবেষণাপত্রে লিখেছেন, এই জীবাশ্মগুলো একটি নতুন ধরনের বড় মস্তিষ্কবিশিষ্ট হোমিনিনের প্রতিনিধিত্ব করছে।

Manual5 Ad Code

হোমো জুলুয়েন্সিসের শারীরিক বৈশিষ্ট্য এবং অঙ্গপ্রত্যঙ্গের এক বিশেষ সংমিশ্রণ এই গোষ্ঠীকে অন্য কোনো পরিচিত প্রাচীন মানব প্রজাতি থেকে আলাদা করেছে, যার মধ্যে ডেনিসোভানদের চেয়ে অনেক বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। তবে কিছু বৈশিষ্ট্য নিয়ানডারথালদের মতো হলেও, অন্যান্য বৈশিষ্ট্য এমনকি তাদের থেকে আলাদা, যা হোমো জুলুয়েন্সিসকে এক অনন্য প্রজাতি হিসেবে চিহ্নিত করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code