বদর উদ্দিন আহমদ কামরান সহিহ্ নামাজ, কোরআন ও হাদিস শিক্ষার আসর কার্যক্রম সমাপ্তি উপলক্ষে দোয়া মাহফিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

শরীফ গাজী সিলেট :রামাদ্বান মাসব্যাপী বদর উদ্দিন আহমদ কামরান সহিহ্ নামাজ, কোরআন ও হাদিস শিক্ষার আসর কার্যক্রম সমাপ্তি উপলক্ষে গত সোমবার ২৫ রমজান বাদ তারাবিহ বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িতে পরিবারের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সমবেত নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু আল্লাহ পাকের শোকরিয়া আদায় করে বলেছেন, আমার বাবা অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সাধ্যমত ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের অবকাঠামোগত উন্নয়ন সহ সুযোগ সুবিধা বৃদ্ধিতে আন্তরিক ভাবে কাজ করেছেন।

Manual6 Ad Code

এসময় ডা. শিপলু বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস লাভের জন্য সকলের দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন ছড়ারপাড় জামে মসজিদের খতিব মাওলানা লুতফুর রহমান উসমানী।

Manual4 Ad Code

উল্লেখ্য, এবছর ১ম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত নগরীর ৬ টি মসজিদে এই আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code