বদর উদ্দিন আহমদ কামরান স্মরনে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোওয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান স্মরনে দোওয়া মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

শুক্রবার (১৭জুলাই) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এ দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পূর্ব বদর উদ্দিন আহমদ কামরান এর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কামরানের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,আপাদমস্তকে একজন রাজনীতিবিদ হিসেবে দলমত নির্বিশেষে বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেট বাসীর কাছে একজন সর্বজন শ্রদ্ধেয় নেতা। গণমানুষের নেতা হিসেবে সকল শ্রেণী পেশার মানুষের প্রিয়জন,তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তাহা সহজে পুরন হবার নয়।

Manual3 Ad Code

আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি গুলজার আহমদ হেলাল,কোষাধ্যক্ষ, মেহেদী কাবুল, সদস্য মোঃআলমগীর,শহিদুর রহমান জুয়েল।

Manual5 Ad Code

আলোচনা শেষে মহান আল্লাহর কাছে বদর উদ্দিন আহমদ কামরান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোওয়া করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code