বরগুনায় খালের পানি ব্যবহারেই ডায়রিয়ার প্রকোপ: আইইডিসিআরের গবেষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual6 Ad Code

বরগুনায় মহামারি আকার ধারণ করেছে ডায়রিয়া। এক যুগের রেকর্ড ছাড়িয়ে জেলার পাঁচ হাজারেরও বেশি মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়েছে। এরই মধ্যে মারা গেছেন আট জন। প্রতিদিন নতুন করে সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে আক্রান্ত রোগীরা। ডায়রিয়া পরিস্থিতির অবনতি হওয়ার কারণ অনুসন্ধানে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল বরগুনায় গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। মার্চ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় মাসব্যাপী আইইডিসিআরের ছয় সদস্যের প্রতিনিধি দলটি বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি নিয়ে গবেষণা করে। দলটি জেলার সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত এলাকা ঘুরে রোগীদের মল, বিভিন্ন উৎসের পানির নমুনা সংগ্রহ করে গবেষণা কার্যক্রম চালিয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code