বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আয়ারল্যান্ড

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ে বাংলাদেশকে রেকর্ড জয় এনে দেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। কিন্তু আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তারা। রাবেয়া খান বাদে বাকি বোলাররাও ছিলেন অনেকটা নিষ্প্রভ। তাতে বাংলাদেশকে ২৩৬ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে আয়ারল্যান্ড।

Manual3 Ad Code

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে আইরিশরা। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার সারাহ ফোর্বস রান আউটে কাটা পড়লে ব্রেকথ্রু পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস ও এমি হান্টার। লুইসকে বিদায় করে এই জুটি ভাঙেন জান্নাতুল। হান্টারও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। সোবহানা মোস্তারির দুর্দান্ত এক থ্রোয়ে ৩৮ বলে ৪ চারে ৩৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

Manual2 Ad Code

দলীয় ৭৭ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দেন ওরলা প্রেন্ডারগাস্ট এবং লরা ডেলানি। চতুর্থ উইকেটে ৭২ রানের জুটি গড়েন তারা। প্রেন্ডারগাস্টকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রাবেয়া। ৬৪ বলে ৪১ রানে আউট হন প্রেন্ডারগাস্ট। তিনি না পারলেও ৫৫ বলে অর্ধশতক তুলে নেন ডেলানি। ফাহিমার স্টাম্পিংয়ের শিকার হয়ে ৭৫ বলে ৬ চারে ৬৩ রানে বিদায় নেন তিনি। এরপর বাকিদের ছোট ছোট ইনিংসে ২০০ পার করে আয়ারল্যান্ড। লিয়া পল ২৮ বলে ১৯ এবং আর্লেন কেলির ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৪ রান। বাংলাদেশের হয়ে রাবেয়া ৩৯ রানে সর্বোচ্চ তিনটি এবং ৫০ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন ফাহিমা।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই প্রেন্ডারগাস্টের বলে উইকেটরক্ষক হান্টারের হাতে ক্যাচ তুলে দেন ফারজানা হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান করেছে বাংলাদেশ। ইশমা তানজিম ২ ও শারমিন আক্তার ০ রানে ব্যাট করছেন।

Manual5 Ad Code

Desk: S

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code