বাংলাদেশের আজ কালের বৃষ্টির খবর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual7 Ad Code

দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। গতকাল শুক্রবারও বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বজ্রপাত। এই বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রাজধানীসহ দেশের নানা স্থানে বৃষ্টি হতে পারে। গতকালের চেয়ে আজ বৃষ্টি বাড়তে পারে। তবে আগামীকাল রোববার থেকে এ বৃষ্টি কমে যেতে পারে।

কয়েক দিনের তাপপ্রবাহের পর বুধবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। প্রাক্‌–মৌসুমি বায়ুর এ সময়ে এমন বৃষ্টি হয় সাধারণত। এর সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এসবের প্রভাবেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির পরিমাণ গতকাল কিছুটা কমে আসে। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। তবে বৃষ্টি হয়েছে সামান্যই। তবে আজ বৃষ্টি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত। কোথাও কোথাও অবশ্য মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে।

Manual2 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘আজ দেশের মধ্যাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। যদি আমরা ঢাকাকে কেন্দ্র ধরে নিই, তাহলে আশপাশের ময়মনসিংহ, মানিকগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর—এসব এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আর দেশের সব স্থানেই মোটামুটি বৃষ্টি হতে পারে আজ। রংপুর বিভাগের কিছু স্থানে, রাজশাহীর একটি অংশে এবং দক্ষিণ চট্টগ্রামের দিকে বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে।’

Manual5 Ad Code

এদিকে বৃষ্টির কারণে দেশে কমে গেছে তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে ৪৮ মিলিমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলা ও খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা আগের দিনের চেয়ে বেড়েছে। গতকাল এ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code