বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক মেট্রোরেল: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার মুকুটে আরেকটি পালক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের অহংকারের আরেকটি পালক সংযোজন করতে পারলাম। এটাই বড় কথা।’

Manual7 Ad Code

দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচনের পর বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

এর আগে বেলা ১১টা ০৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের ‘সি-১’ ব্লকের খেলার মাঠে মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। এরপর মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তারা।

শেখ হাসিনা বলেন, ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ বা বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঢাকা মহানগরবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন। এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধনের মাধ্যমে আজ মহানগরবাসীর সেই স্বপ্ন পূরণ হলো। মেট্রোরেল উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের উদ্বোধনের ফলে একইসঙ্গে প্রযুক্তিতে চারটি মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। প্রথমত, মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। দ্বিতীয়ত, বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক যানের যুগে প্রবেশ করলো। তৃতীয়ত, মেট্রোরেল রিমোট কন্ট্রোল যান, যেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি ধাপ। চতুর্থত, বাংলাদেশ দ্রুতগতিসম্পন্ন যানের যুগে প্রবেশ করলো। মেট্রোরেল ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code