বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃটেনের কার্ডিফ ক্যাসলও সেজেছে লাল-সবুজের আলোয়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

গ্রেট বৃটেন ডেস্কঃ 

বাংলাদেশের বিজয়ের ৫০ বছরপূর্তি বা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বৃটেনের কার্ডিফ ক্যাসলে বাংলাদেশ লাল বৃত্ত সবুজ পতাকা  উত্তোলন করা হয়েছে।
এই দিন সন্ধ্যায় ঐতিহাসিক ক্যাসলকে দু’দিন এর জন্য সাজানো হয়  লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে, যা দেখতে বিপুল সংখ্যক লোক ক্যাসোলটি পরিদর্শন করে। কার্ডিফের সাবেক ডিপুটি লর্ড মেয়র কাউন্সিলার আলহাজ্ব আলী আহমদের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লাল বৃত্ত সবুজ পতাকা উত্তোলন করেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র রড মককেরলিস। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ওয়েলস পার্লামেন্টের সোসিয়াল  জাস্টিস মিনিষ্টার জেন হাট, এইচ এম লর্ড লিটেনমেন্ট, হাই শরিফ অফ এসগ্লাম, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, সাধারন সম্পাদক হারুন তালুকদার, সাবেক সেক্রেটারি ফজলুল হক ফারুক, ইউকে বিডি টিভির চেয়ারম্যান এটিন বাংলা ইউকের সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি সংগঠক সালেহ আহমেদ, আলহাজ্ব জিলু মিয়া, জহির আক্তার আলী, খলিলুর রহমান, বদরুল হক মনসুর ও খায়রুল ইসলাম লিমন সহ বাংলাদেশ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

পতাকা উত্তোলন শেষে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার, কমিউনিটি লিডার আলহাজ্ব আলী আহমদ বলেন, বিজয় মানে একটি লাল পতাকা, বিজয় মানে একটি মানচিত্র, বিজয় মানে গৌরব, বিজয় মানে আনন্দ বিজয় উল্লাস। আমরা গর্বিত এবং আনন্দিত যে আমরা এক নব ইতিহাস তৈরি করেছি। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক ক্যাসলকে লাল-সবুজে রাঙানো গর্বের। বৃটেনের কার্ডিফে বাংলাদেশ কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে বলে উল্লেখ করে এই কমিউনিটিকে এগিয়ে নিতে তিলে তিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ওয়েলস বাংলা নিউজের সম্পাদক  মোহাম্মদ মকিস মনসুর একান্ত সাক্ষাৎকারে বলেন, বাঙালির গৌরবদীপ্ত মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বৃটেনের কার্ডিফ ক্যাসলও সেজেছে লাল-সবুজের আলোতে, বাংলাদেশের পতাকার রঙে, বিশ্বব্যাপী উড়বেই চিরকাল, লাল সবুজের স্বাধীন পতাকা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code