বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান

লেখক: Rumie
প্রকাশ: ১০ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপে ‘বি’ গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করেছে হংকং। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় রান হংকংয়ের। আগেরটি ছিল ৮ উইকেটে ১১৪ রান। আবু ধাবিতে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। হংকং ওপেনার অংশুমান রাথকে ৪ রানে শিকার করেন তিনি।শুরুর ধাক্কা কাটিয়ে উঠে দ্বিতীয় উইকেটে ২৩ রান যোগ করেন আরেক ওপেনার জিশান আলি ও বাবর হায়াত। এই জুটি বড় হওয়ার আগে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। বাবরকে ১৪ রানে বোল্ড করেন তানজিম।

Manual2 Ad Code

৩০ রানে ২ উইকেট পতনের পর বড় জুটি গড়ার চেষ্টা করেন জিশান ও নিজাকাত খান। বলের সাথে পাল্লা দিয়ে ৪১ বলে ৪১ রান যোগ করেন তারা। উইকেটে সেট হয়ে ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করে মুস্তাফিজের দারুণ ক্যাচে তানজিমের দ্বিতীয় শিকার হন জিশান।১২তম ওভারে দলীয় ৭১ রানে জিশান ফেরার পর বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন নিজাকাত ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা। ১৫তম ওভারেই ১শ পেয়ে যায় হংকং। নিজাকাত ও মুর্তাজা জুটিতে ১৭ ওভার শেষে হংকংয়ের রান ১১৭-এ পৌঁছে যায়।১৮তম ওভারের প্রথম বলে রান আউট হন মুর্তাজা। ২টি করে চার-ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন তিনি। নিজাকাতের সাথে ৩৪ বলে ৪৬ রান যোগ করেন মুর্তাজা।ইনিংসে শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে হংকং। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। ২টি চার ও ১টি ছক্কায় ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত।বল হাতে বাংলাদেশের তাসকিন, তানজিম ও রিশাদ ২টি করে উইকেট নেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code