বাংলাদেশ টিমের নতুন ব্যাটিং কোচ জন লুইস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক :  নিল ম্যাকেঞ্জি পারিবারিক কারণে সরে দাঁড়ালে ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সাবেক কিউই ক্রিকেটার না বলে দেন। এরপর তার স্থলাভিষিক্ত করা হয় জন লুইসকে। টাইগারদের সাথে যোগ দিতে আগামীকাল (৭ জানুয়ারি) ঢাকায় পা রাখবেন তিনি।

Manual2 Ad Code

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। লুইস আসলেও স্পিন কোচ ডেনিয়েল ভেট্টরিকে পাচ্ছে না বাংলাদেশ। মহামারি করোনার কারণে নিউজিল্যান্ড ছেড়ে আসতে চান না তিনি। নিজ দেশ থেকেই সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, নাইম হাসানদের পরামর্শ দিয়ে যাবেন সাবেক এই অলরাউন্ডার।

Manual7 Ad Code

ভেট্টরির পরিবর্তে আপৎকালীন সময়ে স্পিন কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের প্রধান কোচ ছিলেন তিনি। এছাড়াও কাজ করছেন যুবদলের সাথে। তাই বাংলাদেশের স্পিনারদের সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তার।

জাতীয় দলের ট্রেইনার জুলিয়ান ক্যালাফাতো এবং ফিজিও নিকোলাস ট্রেভর লি গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশে এসে পৌঁছেছেন। তামিম ইকবাল, মমিনুল হকদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ১০ তারিখ। তার দুইদিন আগে (৮ জানুয়ারি) বাকি তিন কোচ রাসেল ডোমিঙ্গো, ওটিস গিবসন এবং রায়ান কুক ঢাকায় পা রাখবেন।

Manual6 Ad Code

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনাকালীন আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে চলতি মাসের ১০ তারিখ ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা। তবে করোনার অজুহাতে সফরকারী দলে থাকছেন না জেসন হোল্ডার, কাইরন পোলার্ডসহ আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code