বাংলাদেশ থেকে বছরে সোয়া ৮ বিলিয়ন ডলার পাচার: জিএফআই রিপোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

অর্থনীতি ডেস্কঃ 

Manual6 Ad Code

বৈদেশিক বাণিজ্যের আড়ালে বছরে বাংলাদেশ থেকে গড়ে আট দশমিক ২৭ বিলিয়ন ডলার পাচার হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।

Manual3 Ad Code

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ছয় বছরে বাংলাদেশ থেকে মোট চার হাজার ৯৬৫ কোটি ডলার পাচার হয়েছে। ডলারের বর্তমান বিনিময় হার ৮৬ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় সোয়া চার লাখ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত এক দশকে বিশ্বের উন্নয়নশীল ১৩৪টি দেশ থেকে বাণিজ্যের আড়ালে এক দশমিক ছয় ট্রিলিয়ন বা এক লাখ ৬০ হাজার কোটি ডলার পাচার হয়েছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। বাণিজ্যের আড়ালে এভাবে সবচেয়ে বেশি অর্থপাচার করা হয়েছে চীন থেকে। এরপরই তালিকায় আছে পোল্যান্ড, ভারত, রাশিয়া ও মালয়েশিয়া।

১৩৪টি দেশের দেওয়া যেসব তথ্য জাতিসংঘের ডেটাবেজে পাওয়া গেছে, তার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে জিএফআই। তবে বাংলাদেশের ক্ষেত্রে ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ডেটা পাওয়া যায়নি।

Manual6 Ad Code

২০০৯ সালের পর থেকে এভাবে বাণিজ্যের আড়ালে অর্থপাচার বেড়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code