বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ১১ মাস আগে
COLOMBIA VISIT

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৩ মে শনিবার “Passport DC’s Embassy Tour 2025”-এর অংশ হিসেবে এক “ওপেন হাউস” অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল ছিল। দর্শনার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে পোস্টার, লিফলেট এবং বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন ও দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে। দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং তাদের সন্তানরা চমৎকার দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় তিন হাজার দর্শক বাংলাদেশ দুতাবাসে আসেন। এ উপলক্ষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।

Desk: K
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code