আগামীকাল থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল কাল আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ বিমানও শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচির কথা ঘোষণা করেছে।

Manual4 Ad Code

৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে তারা। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন (রোববার ও বুধবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন বিমান সংস্থা ভারতের সঙ্গে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা-চেন্নাই-ঢাকা গন্তব্যে ৫ সেপ্টেম্বর ফ্লাইট শুরুর কথা জানিয়েছে।

Manual5 Ad Code

এর আগে গত ২৮ আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দেওয়া এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বেবিচক গত বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষকে পাল্টা চিঠি দিয়ে জানায়, ৪ সেপ্টেম্বর ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় এ ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হলো, এক গন্তব্য থেকে আরেক গন্তব্য সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।

বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লিতে সপ্তাহে দুটি করে ফ্লাইট এবং ইউএস বাংলা ঢাকা-চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

Manual6 Ad Code

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। এ সময় ভারত থেকে যারা বাংলাদেশে যাবেন, তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে। তবে এই সময়ে ভ্রমণ ভিসায় কাউকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code