বাংলাবান্ধা পাথর শ্রমিকদের ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
তেঁতুলিয়া (পঞ্চগড়) :
চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং নিরাপদে সচেতনতার সাথে জীবিকা নির্বাহ করতে পারে এই প্রতিপাদ্যে তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পাথর ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৭ জুন) দুুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়  প্রায় শতাধিক পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ৬৬ পদাতিক ডিভিশনের আওয়তাধীন ২২২ পদাতিক ব্রিগেডের অন্তর্ভুক্ত উদ্যমী ২৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। এসময় তাঁরা ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করেন আটা, ডাল, তেল, সাবান, সেমাই, দুধ ও বিস্কিট খাদ্য সামগ্রী।
৬৬ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এস, এম, সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙার শ্রমিকদের মাঝে ত্রান সহায়তা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা অব্যাহত  থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code