বাইডেনকে নিয়ে উদ্বিগ্ন ডেমোক্র্যাটরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উদ্বিগ্ন ডেমোক্র্যাটিক দলের সমর্থকরা। মার্কিন সাময়িকী নিউজউইকের পরিচালিত এক জরিপে ভোটাররা প্রেসিডেন্টের বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual7 Ad Code

রেডিফিল্ড অ্যান্ড উইল্টন স্ট্র্যাটেজি নামের সংস্থা দ্বারা পরিচালিত জরিপের উত্তরদাতাদের অধিকাংশ বাইডেনের বয়সজনিত কারণে তার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন।

Manual7 Ad Code

বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে প্রার্থী হওয়ার লড়াইয়ে রয়েছেন তিনি। যদি তিনি পুনরায় নির্বাচিত হন এবং পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করে ২০২৯ সালে হোয়াইট হাউজ ছাড়ার সময় তার বয়স হবে ৮৬ বছর।

জরিপের ফল অনুসারে, অংশগ্রহণকারীদের সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্টের বয়স নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে বয়সের কারণে তার পুনরায় প্রার্থী হওয়ার পক্ষে-বিপক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে বড় বিভাজন রয়েছে। ৫ ও ৬ আগস্ট দেড় হাজার ডেমোক্র্যাট অংশগ্রহণকারীদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়।

প্রেসিডেন্টের বয়স ৮০ বছর জানিয়ে জরিপের অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বয়সের কারণে বাইডেনের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে তারা কতটা উদ্বিগ্ন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code