বাইডেনের অভিযোগ: ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ এবং অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিভাগে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যাচ্ছে না। বাইডেন বলেন ‘আমার ট্রানজিশন টিমের বিদায়ী প্রশাসনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক অবস্থান এবং শত্রুদের নিবৃত্ত করার যে পরিকল্পনা তার একটি পরিষ্কার চিত্র জানা দরকার। আমাদের প্রতিরক্ষা এবং অন্যান্য সংস্থার চলমান বাজেটের স্পষ্ট চিত্র জানতে হবে যাতে করে যে কোনও জটিল পরিস্থিতি এড়িয়ে যেতে আমরা সক্ষম হই। শত্রুরা যেন পরিস্থিতির সুযোগ না নিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code