সিরাজগঞ্জ পিসিআর ল্যাবের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫ শ’ শয্যার হাসপাতালে করোনা রোগ শনাক্তকরণে অত্যাধুনিক পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবের আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অত্যাধুনিক পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবের আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ও সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময় মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে। খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দেশ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মঙ্গলবার বিকেলে ল্যাবের উদ্বোধন শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজারে তাঁর ব্যক্তিগত অর্থায়নে ‘ঈদ উপহার’ চিনি, ময়দা সেমাইসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ল্যাবের উদ্বোধন করে মোহাম্মদ নাসিম বলেছেন- করোনা রোগ যখন সামাজিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে এবং রোগ শনাক্তকরণ ও রিপোর্ট পেতে এ অঞ্চলের মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জে পিসিআার ল্যাবের কার্যক্রম উদ্বোধন এবং এটি তাঁর পিতা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে স্থাপন নিঃসন্দেহে আনন্দের বিষয়।
এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। উল্লেখ্য মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্বে তককালীন মেডিকেল কলেজের জন্য এই পিসিআর মেশিন ক্রয় করা হয় এবং তা এসময়ে কাজে রাগানোর জন্য সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী গর্ববোধ করেন।
পিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মেডিকেল কলেজ প্রকল্পের পিডি ডাঃ কৃষ্ণ কুমার পাল, কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি কেএম হাসান আলী হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code