বারবার ছিটকে যাওয়া, কী বলছেন সাইফউদ্দিন?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে শারজার ওই ম্যাচের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। অবস্থা এমন যে শুধু একবারই নয়। পুরো ক্যারিয়ারে নানা সময় ইনজুরিতে ছিটকে যেতে হয়েছে পেস বোলিং অলরাউন্ডারকে।  দীর্ঘদিন বিরতির অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। এখন বার বার ইনজুরির কারণে ছ্টিকে যাওয়াকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন এই অলরাউন্ডার। রবিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রতিটা মানুষের জীবনেই বিরতি থাকে। যারা অনেক ভাগ্যবান, তারা ইনজুরি ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশিরভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারবো। পারফরম্যান্স ও ইনজুরির ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code