বার্মিংহামে সৈয়দ আবুল ফজল আজহার মিয়া ও হাফেজ মাওলানা সৈয়দ ফুজাইল আহমদ স্মরণে দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

আমিরুল ইসলাম বেলাল ঃ সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আবুল ফজল আজহার মিয়া ও ঐতিহ্যবাহী সৈয়দপুর দারুল হাদীস টাইটেল মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা সৈয়দ ফুজাইল আহমদের রুহের মাগফিরাত কামনা করে বার্মিংহামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহরে থাকা সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের বিপুল সংখ্যাক প্রবাসী ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৫ জুলাই বার্মিংহামের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দ ইয়াহিয়ার পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ ফজলুস সামাদ লালা মিয়ার সভাপতিত্বে ও হাফিজ মাওলানা সৈয়দ কফিল আহমদ খসরু ও সৈয়দ মারুফ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্ডারল্যান্ডস থেকে আগাত সৈয়দপুরের বিশিষ্ট প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ আব্দুস সামাদ রাজা মিয়া। সৈয়দ আবুল ফজল আজহার মিয়া ও হাফেজ মাওলানা সৈয়দ ফুজাইল আহমদের জীবদ্দশার বিভিন্ন সমাজসেবামুলক কর্মকান্ডের উপড় আলোকপাত করে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পীর আহমেদ কুতুব,সৈয়দ আব্দুর রউফ,সৈয়দ তখলুছ হোসেন,সেলিম আহমেদ,সৈয়দ সারোয়ার আহমেদ। উপস্থিত ছিলেন বেলাল ্েকাডেমির প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ,মুফতি মোতাহির আলী,মাওলানা মঈন উদ্দিন,মাওলানা এনামুল হাসান সাবির, মারুফ খোকন,সৈয়দ তাজুল ইসলাম,সৈয়দ মারুফ মিয়া,ফয়জুল হক,সৈয়দ কিবরিয়া,সৈয়দ মজনু মিয়া,ময়নুল হক প্রমূখ। দোয়া মাহফিলে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে প্রবীণ আলেমে দ্বীন মসজিদে সুবহানাল্লাহের খতিব মাওলানা এখলাসুর রহমানের পরিচলানায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code