বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২০-২০২১ অনুযায়ী শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণার পুরষ্কার প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

গত, ১৬ জুন ২০২১ তারিখে দুপুর ০১:০০ ঘটিকায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২০-২০২১ অনুযায়ী শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারণার জন্য ক্রেস্ট প্রদান এবং নলেজ শেয়ারিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন জনাব মোঃ আছাদুল ইসলাম,সম্মানিত সিনিয়র সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অরিজিৎ চৌধুরী, অতিরিক্ত সচিব ও জনাব মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব, প্রধান উদ্ভাবনী অফিসার এবং আরোও উপস্থিত ছিলেন অন্যান্য অতিরিক্ত ও যুগ্ম-সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৫০ টি উদ্ভাবনের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে (বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ইনেভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, জীবন বিমা কর্পোরেশন এবং স্যোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) পুরষ্কৃত করেছে যারা তাদের উদ্ভাবনী ধারণাগুলি সফলভবে বাস্তবায়ন করে সফলতা অর্জন করেছেন। এসডিএফ এর উদ্ভাবনী ধারণাটি ছিল “দলভিত্তিক ক্যাফেটেরিয়া পরিচালনার মাধ্যমে যুব উদ্যোক্তা প্রতিষ্ঠান গড়ে তোলা ও দরিদ্র বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টি”। এ ধারণাটি তিনটি মূলভিত্তির উপর গ্রহণ করা হয়েছে: ১)দলভিত্তিক দায়বদ্ধতা এবং সামষ্টিক অ্যাপ্রোচ, ক্রেতা/ক্লায়েন্টদের জন্য নিরাপদ এবং গুণগত মানের খাদ্য নিশ্চিত করা; ২)নিজস্ব কল্যাণ সমিতি দ্বারা পরিচালিত গ্রামের উৎপাদনকারী দলের পণ্য সরবরাহের মাধ্যমে সাপ্লাইচেইন গতিশীল রাখা ও বিপণন বৃদ্ধি; ৩)বেকার দরিদ্র ও অতিদরিদ্র যুবদের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূরীকরণের জন্য এনজেডিসিএস তহবিলে ক্যাফেটেরিয়ার লভ্যাংশ প্রদান। ধারণাটি (ক্যাফে ক্যান্টিন) সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনে পরিচালিত হচ্ছে এবং ধারণাটির উদ্ভাবকরা হলেন মো: শহিদুল ইসলাম-ডিজিএম, যুব কর্মসংস্থান, এসডিএফ প্রধান কার্যালয়। উত্তম চৌধুরী, কর্মকর্তা, যুব কর্মসংস্থান, মো: আবুল কালাম আজাদ, জেলা সমন্বয়কারী, সাতক্ষীরা এবং মো: জাহাঙ্গীর হাসান, জেলা কর্মকর্তা, সাতক্ষীরা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code