বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু- চাপ নেই যাত্রীদের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬শে এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত অগ্রিম টিকেট দেয়া হচ্ছে। তবে যাত্রীদের খুব একটা চাপ নেই কাউন্টারগুলোতে।

গাবতলী বাসটার্মিনাল এলাকায় দেখা যায় যারা আসছেন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীরা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০শে এপ্রিল ও ১লা মে’র টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code