বাসে হাফ পাসের দাবিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলেজের সামনে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

Manual8 Ad Code

এসময় শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন এবং বাস থামিয়ে ‘গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিন’ লেখা স্টিকার লাগিয়ে দেন তারা। অবরোধ চলাকালে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। পরে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Manual5 Ad Code

শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে শনিবার থেকে কঠোর আন্দোলন শুরু করবেন তারা।

Manual3 Ad Code

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। শিক্ষার্থীদের এই সমস্যা নিয়ে আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code