বিএনপিকে ইতিবাচক রাজনীতি করবে আশা কাদেরের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ’র সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। তাই আপনাদের বলি নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুন। নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার বিএনপির ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গণ-অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেল, কিন্তু আন্দোলন হবে কোন বছর। জনগণও এখন আপনাদের (বিএনপি) আন্দোলনের কথা শুনলে হাসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code