বিএনপির সিদ্ধান্তকে স্বাগত: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ৭ মার্চ উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চকে যারা এতদিন নিষিদ্ধ করে রেখেছিল তারাই এখন ৭ মার্চ পালন করবে, বিএনপির এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়।

তিনি মনে করেন, বিএনপির এ প্রচেষ্টা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন।

Manual5 Ad Code

তিনি  তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

Manual3 Ad Code

দীর্ঘদিন ইতিহাসের পায়ে শেকল পরে রাখা হয়েছিলো, করা হয়েছিলো বিকৃত, তাই তরুণদের দেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code