বিপদের মুখোমুখি আগাদেজের মাটির মসজিদ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

নাইজারের আগাদেজ শহরে কাদামাটি দিয়ে বিশেষভাবে তৈরি ওই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইউনেসকো। তবে বন্যার কারণে এই মসজিদ এখন হুমকির মুখে। সাহারা মরুভূমির এক প্রান্তে অবস্থিত ওই এলাকার নদীগুলো উপচে পড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

এএফপির তথ্যমতে, নাইজারের এবারের বর্ষাকাল বিশেষভাবে বিধ্বংসী। ইতিমধ্যেই এই মৌসুমে ২৭০ জন নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের আগাদেজ শহর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত খুবই বিরল। কিন্তু বিগত কয়েক দিন ধরে এখানে নিয়মিত এবং বিরামহীন বৃষ্টি হচ্ছে। এই শহরের সাবেক মেয়র আবদুরাহমানে তোরাওয়া এই বৃষ্টিপাতকে ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন।

Manual7 Ad Code

এএফপিকে আবদুরাহমানে বলেছেন, ‘আগাদেজের পুরোনো শহরটি অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুকুরগুলো উপচে পড়েছে, অনেক বাড়ি ধসে গেছে। এমনকি গ্র্যান্ড মসজিদও রেহাই পায়নি।’

নাইজারের রাজধানী নিয়ামির প্রায় ১ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আগাদেজ শহরটি ট্রান্স-সাহারান কাফেলা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ছিল। সেখানেই ১৬ শতকের একটি মসজিদের ওপর ৮৯ ফুট দীর্ঘ এবং সম্পূর্ণ কাদা-ইট দিয়ে তৈরি একটি মিনার রয়েছে। এএফপির হাতে আসা সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে মসজিদের স্তম্ভগুলো পানিতে ক্ষয়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মসজিদের মুয়াজ্জিন মাহামত সোলায়মান জানিয়েছেন, পুরোনো এই শহরটিতে পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা এবং রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code