বিপ্লব সাহার কন্ঠে ‘ও আমার নন্দিনী’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: শিল্পের সব শাখাতে বিচরণ করেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ ’-এর কর্ণধার বিপ্লব সাহা। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি। ‘ও আমার নন্দিনী’ শিরোনামের নতুন একটি গান নিয়ে ভক্তদের কাছে হাজির হয়েছেন এই সংগীতশিল্পী।

গানটির শুটিং করা হয়েছে বাংলার ভেনিস খ্যাত বরিশালের জনপ্রিয় কিছু জায়গায়। এছাড়াও কিছু দৃশ্য ধারণ করা হয়েছে কুয়াকাটায়। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬ টায় গানটি মুক্তি পেয়েছে বিশ্বরঙ এবং বিপ্লব সাহা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন গীতিকার মনি জামান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন ঋতিকা ইসলাম, রাসেদুর রহমান রাশেদ, আশরাফুল ইসলাম এবং সাবিহা রিংকু।

Manual1 Ad Code

গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘এই গান বাঙালিদের কাছে স্মৃতির প্রতীক যেন। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। আমার বিশ্বাস, সংগীতটি ভালো লাগবে শ্রোতাদের।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code