বিমা খাতের উত্থানে বড় দরপতন থেকে রক্ষা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

অর্থনীতি ডেস্কঃ 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারে দাম কমাকে কেন্দ্র করে দিনভর সূচক পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

Manual5 Ad Code

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১২৮ পয়েন্ট। রোববার উত্থানের পর সোম ও মঙ্গলবার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১৪টির, বেড়েছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টির। অপরদিকে আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২টির, কমেছে ১৯টির। সোমবার (১১ অক্টোবর) ২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল।

একইভাবে প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও কমেছে। তাতে একদিন উত্থানের পর আবারও টানা দুদিন দরপতন হলো। তবে এই দরপতনের দিনেও ঘুরে দাঁড়িয়েছে দেশের বিমা খাত। এদিন বিমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম। এতে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।

Manual8 Ad Code

ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানির ৪৩ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে ৯৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৭ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ৫৯১ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে দুই হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।

Manual7 Ad Code

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ ৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের শেয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। তৃতীয় স্থানে ছিল আইএফআইসি ব্যাংকের শেয়ার। এরপর যথাক্রমে ছিল পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স,ফরচুন সুজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং জিপিএস ইস্পাত লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে ২১ হাজার ৩৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৪৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ১৯৪ টাকা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code