ব্যাংককে খেলার জন্য ডাক পেলেন ৩৭ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের অনুশীলন ক্যাম্প। প্রাথমিকভাবে এই ক্যাম্পে ৩৭ জন ফুটবলার সুযোগ পেয়েছেন। বিকেএসপিতে হেড কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে হবে আবাসিক ক্যাম্প।

আজ এক ভিডিও বার্তায় জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘১২ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে। সেই লক্ষ্যে আমাদের অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প ৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। এই দলটির প্রধান কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। ম্যানেজার মানস দাশ ধলু ও টিম লিডার ইলিয়াস হোসেন নির্বাচিত হয়েছেন।’

Manual6 Ad Code

ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে চেনা মুখ আমির হাকিম বাপ্পী, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান কিরণ, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান শ্রাবণ, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও নিহাদ জামান উচ্ছ্বাস।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code