বিয়ে করলেন জোড়া মাথার ২ বোন অ্যাবি-ব্রিটানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

হাকিকুল ইসলাম খোকন ,প্রতিনিধিঃআমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল বিয়ে করেছেন। তবে তাঁদের স্বামী দুজন না একজনই।এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

Manual4 Ad Code

এতে বলা হয়, এই দুইবোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মিনেসোটার বাসিন্দা। তাঁরা বর্তমান শিক্ষকতা পেশায় আছেন। তাঁদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। তাই তাঁদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা। এমনকি খাবারের প্রতি ভালবাসাও আলাদা। হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে তিন বছর আগে বিয়ে করেছেন জোড়া লাগা এই দুই বোন। আমেরিকার বিখ্যাত জোড়া মাথার যমজ বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল মূলত মিনেসোটার বাসিন্দা।

Manual7 Ad Code

বর্তমান শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাদের শরীর এক হলেও মাথা সম্পূর্ণ আলাদা। তাই তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনাও ভিন্ন। এমনকি খাবারের প্রতি ভালোবাসাতেও আসে পার্থক্য। কারণ তাদের হৃৎপিণ্ড, পিত্তাশয় ও পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা সময়ে পায়।প্যাটি-মাইক দম্পতির ঘরে ১৯৯০ সালে জন্ম নেন এই যমজ দুই বোন। জন্মের সময় যমজ সন্তানদের আলাদা করলে তাদের বাঁচানো সম্ভব হতো না। তাই অপারেশন করে আলাদা করার সিদ্ধান্ত নেয়নি পরিবার। ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসেন অ্যাবি ও ব্রিটানি।

Manual7 Ad Code

জোশ বোলিং-এর ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের রিসেপশনে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন একটি সাদা, স্লিভলেস ব্রাইডাল গাউন এবং লেস-ব্যাক পোশাক পরেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code