বিলাইছড়ি বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিলাইছড়ি (রাঙ্গামাটি) :
১৫ই আগস্ট (শনিবার) রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার-ইন-র্চাজ পারভেজ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উৎপলা চাকমা ও রবিন তঞ্চঙ্গ্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম। যুব উন্নয়ন কমৃকর্তা রুপম চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা, জাইকা’র উপজেলা প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরাসহ সাংবাদকর্মী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মচারী, শিক্ষক, ছাত্র/ছাত্রী ও আ.লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চিত্রাংকন, আবৃতি, ক্বেরাতসহ বিভিন্ন ইভেন্টে
বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code