বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিপর্যয় দেখা দিয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফেসবুক ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে গেছেন। ফেসবুকের মেসেঞ্জার, স্মার্টফোন ও ট্যাব অ্যাপ এবং ওয়েবসাইটে এই সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

Manual5 Ad Code

ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা (ইস্টার্ন টাইম ১০ টা) থেকে শুরু করে মাত্র ৩০ মিনিটে ৪৪ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুকে লগিন করা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

বাংলাদেশ রাত সাড়ে দশটার দিকে অনেকে ফেসবুকে লগিন করতে পেরেছেন। তবে অনেকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়ছিলেন।

Manual1 Ad Code

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্স-এ লিখেছেন, আমাদের সেবা পেতে মানুষ সমস্যায় পড়ছেন, আমরা এই বিষয়ে অবগত। আমরা তা সমাধানে কাজ করছি।

Manual7 Ad Code

অনেকে জানিয়েছেন, পুনরায় লগিন করার চেষ্টা করলে ফেসবুক তাদের পাসওয়ার্ড সঠিক নয় বলে জানাচ্ছে। কেউ কেউ পাসওয়ার্ড পরিবর্তন করলেও একই বার্তা পাচ্ছেন।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, আর্জেন্টিনা, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিভ্রাট দেখা দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code