বিশ্বে করোনায় আক্রান্ত ১৭ কোটি ছাড়িয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি এক লাখ ২৩ হাজার ৪৮২ জন এবং মারা গেছে ৩৫ লাখ ৩৭ হাজার ৪৯৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৬০৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ৩৮১ জন।

Manual4 Ad Code

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৩ হাজার ৩৭৯ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

Manual6 Ad Code

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ২২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছে ছয় লাখ আট হাজার ৯৬১ জন।

Manual3 Ad Code

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৭৭ লাখ ১৯ হাজার ৪৩১ জন এবং মারা গেছে তিন লাখ ২২ হাজার ৩৮৪ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৬৫৭ জন এবং মারা গেছে চার লাখ ৫৯ হাজার ১৭১ জন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code