বিস্ময়কর যমযমের পানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ধর্ম: আল্লাহর কুদরতের কোনো সীমা-পরিসীমা নেই। তিনি যেমন অসীম ও অনন্ত, তাঁর নিদর্শনাবলির শেষ বলতে কিছু নেই। আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন হলো যমযমের পানি। পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট পানি হলো যমযমের পানি। এ পানি যেমন পবিত্র, তেমনি বরকতময় ও সুস্বাদু। যমযমের পানি খাওয়ার স্বাদ কখনো মিটে না। যমযমের পানি পানে শুধু তৃষ্ণাই মিটে না; বরং ক্ষুধা নিবারণ হয়, রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। হজরত রাসূল (সা.) সব সময় যমযমের পানি সঙ্গে রাখতেন। তিনি নিজে যমযমের পানি পান করতে পছন্দ করতেন।
রোগ-বিমারের দাওয়াই হিসাবে অন্যদের যমযমের পানি পান করতে বলতেন। হজরত আয়েশা (রা) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ‘হজরত রাসূল (সা.) যমযমের পানি পান করতেন। সফরে বের হলে যমযমের পানি সঙ্গে রাখতেন। এ পানি অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন।’ (সুনানে তিরিমিযি ও বায়হাকি)।
পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২১ মিটার দক্ষিণ পূর্বে যমযম কূপের অবস্থান। আজ থেকে প্রায় ৪০০০ বছর পূর্বে হজরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে নিজের স্ত্রী হাজেরা (আ.) এবং শিশুপুত্র ইসমাইল (আ.)কে মক্কার ফারান পাহাড়ের পাদদেশে এক জনমানবহীন স্থানে নির্বাসন দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code