বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মহান জাতীয় বিজয় দিবস আজ। এদিন সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual5 Ad Code

সোমবার ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক মিনিট নীরবতা পালন করেন।

রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

রাষ্ট্র ও সরকার প্রধানের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা এবং শহীদ সন্তানরা। শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে।

Manual1 Ad Code

শ্রদ্ধা জানানোর জন‌্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে নেমে আসে জনস্রোত। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদীমূল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code