বুক জ্বালা করে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ফিচার ডেস্ক: খেতে বড্ড ভালোবাসেন। তবে এখন খাবার সামনে দেখেও
অরুচি আসে। কিছু খেলেই যেন পেটে জ্বালা করে। এমনটা হলে কিন্তু অবহেলা
করবেন না। হতেই পারে, এই উপসর্গ পেপটিক আলসারের প্রাথমিক লক্ষণ।
আলসার শব্দের অর্থ ‘ক্ষত’। এই ক্ষত পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে
হতে পারে এবং তা থেকে পরবর্তী সময় জটিলতার সৃষ্টি হতে পারে।
খাদ্যনালিতে অধিক মাত্রায় এসিড উৎপন্ন হলে এই রোগ হয়।

তা ছাড়া ‘এইচ পাইলোরি’ নামক একটি ব্যাক্টেরিয়া থেকেও সংক্রমণ হতে
পারে। এই সংক্রমণের ফলেই ক্ষুদ্রান্ত্রের ভেতরে আলসার দেখা দিতে
পারে। এই আলসার থেকে কিন্তু পরবর্তী সময় হতে পারে গুরুতর সমস্যা।
তাই আলসার সম্পর্কে সচেতন হন শুরু থেকেই। আলসারের কোন কোন
লক্ষণ দেখলে সতর্ক হবেন–

যদি প্রায়ই পেটের ওপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরা ব্যথা
হয়, তবে সতর্ক হতে হবে।

Manual4 Ad Code

গ্যাসট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু-তিন ঘণ্টা পর পেটের
ব্যথাটা বাড়ে। খাবার খাওয়ার পর যদি এমনটা প্রায়ই ঘটে, তা হলে তা
আলসারের লক্ষণ হতে পারে।

Manual1 Ad Code

খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও আপনার আলসার হয়ে থাকতে
পারে। অনেক সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়।

বুক জ্বালা করলে আমরা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক সমস্যা ভেবে এড়িয়ে
যাই। ঘন ঘন এমনটা হওয়া কিন্তু আলসারের লক্ষণ।

Manual7 Ad Code

সারাক্ষণ গা গোলানো, বমি বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার
হয়েছে কিনা, পরীক্ষা করিয়ে নিন। পরিপাকতন্ত্রের আলসার কিন্তু
প্রাণঘাতী হতে পারে। এই রোগের কারণে খাদ্যথলি বা খাদ্যনালিতে
রক্তক্ষরণও হতে পারে। সে ক্ষেত্রে বমি কিংবা মলের সঙ্গে রক্ত বেরিয়ে
আসে। এই রোগে বাড়াবাড়ি হলে খাদ্যথলি ফুটো হয়ে যেতে পারে। চিকিৎসা
না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে সহজে মুক্তি মেলে না।

অনেকেরই ধারণা, ঝাল, তেল, মসলাদার খাবার খেলেই আলসার হতে পারে।
এই ধারণা কিন্তু ভুল। ঝাল বা মসলাদার খাবার আলসারের জন্য দায়ী নয়।
তবে এই খাবার রোগের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। ধূমপান এবং
মদ্যপানের অভ্যাস পরিপাকতন্ত্রে আলসারের সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে
দেয়। কর্মব্যস্ত জীবনে কাজের চাপে আমরা খেতেও ভুলে যাই। দীর্ঘক্ষণ
খালি পেটে থাকলেও কিন্তু শরীরে এই রোগ বাসা বাঁধার ঝুঁকি বাড়ে।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা উপশম করার ওষুধ খাওয়া বন্ধ করুন।
ঘন ঘন ব্যথার ওষুধ খাওয়ার অভ্যাস কিন্তু পেটের মধ্যে এই মরণরোগ
ডেকে আনছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code