বুলেট ট্রেনের ককপিট ফাঁকা রেখে টয়লেটে চালক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

জাপানে দ্রুতগতির একটি বুলেট ট্রেন চলন্ত অবস্থায় ককপিট ফাঁকা রেখেছে কয়েক মিনিটের জন্য টয়লেটে অবস্থান করেছিলেন। এই ঘটনায় তাকে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে হবে। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি একজন কন্ডাক্টরকে ককপিটে থাকার জন্য বলেছিলেন। কিন্তু ওই কন্ডাক্টরের ট্রেন চালানোর লাইসেন্স নাই। ট্রেনটি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে চলছিল। হিকারি ৬৩৩ নামের ট্রেনটিতে এই ঘটনার সময় ১৬০ জন যাত্রী ছিলেন। তবে ককপিট ফাঁকা রেখে চালকের টয়লেট যাওয়াতে কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু রেলওয়ে কোম্পানি বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানিয়ে ক্ষমা চেয়েছে। সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি জানায়, রবিবার সকালে এই ঘটনা ঘটে। ট্রেনটি শিজৌকার দিকে যাচ্ছিল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code