বেনাপোল দিয়ে ১০ ট্রাক বিস্ফারক আমদানি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
বেনাপোল বন্দর দিয়ে ভারতের নাগপুর থেকে ১২০ মেট্রিক টন ওজনের ১০ ট্রাক বিস্ফারক আমদানি করেছে দিনাজপুরের মদ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্টান।বুধবার ৩০ ডিসেম্বও বিকালে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১০টি ট্রাকে করে বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
বন্দর সুত্রে জানাযায়,১ লাখ ৯৪ হাজার ৯১৮ মার্কিন ডলার মুল্যে ১২০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ভারত থেকে আমদানি করেছে।যা বাংলাদেশি টাকায় মুল্য দাড়ায় ১ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা।
নোপোল বন্দর থেকে বিস্ফোরক চালানটি খালাস নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাষ্টমসে দাখিল করেছেন এ এস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।কাজ সম্পূর্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড দেওয়া হবে।পরে ট্রাক গুলো দিনাজপুরের উদ্দেশ্য বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক(ট্রাফিক)মামুন কবির তরফদার জানান ,দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডর খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।বিস্ফোরক টালানটি দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এছাড়া খালাসের স্থানে নিরাপত্তা ব্যবস্থা ও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code