বেনাপোল স্থলবন্দর দুর্গা পূজা উপলক্ষে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল স্থলবন্দর দিয়েদুর্গা পূজা উপলক্ষে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস, বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Manual3 Ad Code

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গা পূজা উপলক্ষে ভারতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আবারও আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গা পূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানানো হয়েছে।

Manual5 Ad Code

বেনাপোল কাস্টম চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ওপারে দুর্গা পূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টম কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে বলে জানান তিনি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code