বেবিটিউব নানা সুবিধা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: তথ্য প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় প্রায় অধিকাংশ শিশুই মোবাইল এবং ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কিন্তু পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা না থাকায় শিশু-কিশোররা নানাভাবে ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে মোবাইলের মাধ্যমে বিভিন্ন কার্টুনসহ অনিরাপদ নানান ভিডিও শিশুদের ঝুঁকিতে ফেলছে। অভিভাবকরা চাইলেও সারাক্ষণ বসে থেকে পাহারা দেওয়াও সম্ভব নয়। তাই এমন কিছু পদক্ষেপ প্রয়োজন যা শিশু-কিশোরদের হাতে নিশ্চিন্তে মোবাইল এবং ডিজিটাল ডিভাইসগুলো দেওয়া যায়।

এমনটি একটি নিরাপদ ইন্টারনেট, সুস্থ বিনোদন এবং শিক্ষণীয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘বেবিটিউব’ নিয়ে এলো বাংলাদেশের একদল তরুণ। অ্যাপটিতে যেকোনো বয়সের যে কেউ ভিডিও আপলোড করতে পারবেন। তবে, শিশুদের বিকাশে বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো ভিডিও আপ করা যাবে না। শুধুমাত্র শিশু-কিশোরভিত্তিক কনটেন্ট আপ করা যাবে। যেসব ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে- খেলাধুলা, কার্টুন, পড়াশোনা, মুভি, নাটক, গেম, গান, গজল, ট্রাভেল, ব্লগ, টেকনোলজি।

Manual4 Ad Code

এ ছাড়া বেবিটিউবে সহজ শর্তে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন সিস্টেম রয়েছে। শুধু তাই নয়, যারা শিশুতোষ কনটেন্ট আপলোড করবে, তারা বেবিটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে আয় করার সুযোগ পাবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code