বোলোনিয়ায় যুব সমাজের আয়োজনে গ্রিল পার্টি অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইতালি প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় ইতালীর বলোনীয়া যুব সমাজ এর আয়োজনে বার্ষিক বনভোজন ও গ্রিল পার্টি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানান আয়োজনে রবিবার স্থানীয় একটি পার্কে আনন্দঘন পরিবেশে কয়েক শতাধিক প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলোনিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডায়মন্ড সিকদার ,বলোনিয়া আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ,বিএনপি নেতা বারেক খান,ফরিদপুর জনকল্যান সমিতির সভাপতি আকবর সিকদার,বলোনিয়া ঢাকা সমিতির খলিল,টাঙ্গাইল সমিতির লাবু ,খুলনা সমিতির সভাপতি রেনু,জিপু ,সালাউদ্দিন হাওলাদার ,রমজান,আতিকুর রহমান,ফজলুল হক,মানিক, বিএনপি নেতা টিপু ,বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু চৌধুরী,আমির হোসেন বিপ্লব,বিল্লাল তপাদার, উজ্জল মিয়া,জাবেদ,শাহজাহান আলি রাজ,জেবুল হাওলাদার,মোক্তার মাদবর,মনির বেপারি,নজরুল হক মাসুদ হাওলাদার প্রমুখ।
দুপুরের খাবারের পর শিশুকিশোরদের খেলাধুলা ,মহিলাদের মিউজিক্যাল বালিশ খেলা ও পুরুষদের খেলাধুলা শেষে বিজয়ীদের কে পুরস্কৃত করা হয়।পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজক সহ অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে বলোনীয়া প্রবাসী পরিবারগুলো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে আয়োজকদের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
ইউরোপটপ নিউজস্পেন এ সম্পর্কিত আরও পড়ুন:
এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ years ago
Manual1 Ad Code
Manual8 Ad Code