বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি অমিক্রন: জি-৭

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, এখন দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠভাবে সহযোগিতা ও মনিটরিং করা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি দরকার তথ্য ভাগাভাগি করা।

এর আগে যুক্তরাজ্যের আয়োজনে জি-৭-জোটের স্বাস্থ্যমন্ত্রীরা একটি বৈঠক করেন। তাঁরা এ বৈঠকে বিশ্বব্যাপী করোনার বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডায়াগনস্টিক, জিনোম সিকোয়েন্সিং, টিকা ও থেরাপির প্রবেশগম্যতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বে করোনার অমিক্রন ধরনের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে।

করোনা মহামারি শুরুর পর থেকে গতকাল এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে যুক্তরাজ্য। গতকাল দেশটিতে নতুন করে ৮৮ হাজার ৩৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

Manual7 Ad Code

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, করোনার অমিক্রন ধরন খুবই উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে। প্রাথমিক তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার অমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।

Manual6 Ad Code

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। অমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য গত ২৪ নভেম্বর ডব্লিউএইচওকে অবহিত করে দক্ষিণ আফ্রিকা।

অমিক্রনের অনেকগুলো ‘মিউটেশন’ হওয়ায় এ ধরনকে নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

করোনার অতিসংক্রামক অমিক্রন ধরন ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডব্লিইএইচও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code