ব্যাংক রেট বাড়লো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  নীতিনির্ধারণী সুদের হার ‘বাংক রেট’ বা বাংলাদেশ ব্যাংকের ‘রেপো সুদ হার’ ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করলো কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এদিন অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৫৪তম সভায় রেপো সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫ ভাগে পুনর্নির্ধারণ করা হলো।

Manual2 Ad Code

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হারে ঋণ দিয়ে থাকে, যা ব্যাংকিং খাতে মৌলিক নীতিনির্ধারণী সুদের হার হিসেবে পরিচিত।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code