স্পোর্টস ডেস্কঃ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারের জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই নিয়ে টি-টোয়েন্টিতে টানা সাত ম্যাচে হারলো টাইগাররা।
গত এক মাসে শেষ ১০টি ম্যাচে বাংলাদেশ মাত্র দু’টিতে জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে দু’টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আজ পাকিস্তানের কাছে পরাজিত হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি মনে করি, গত পাঁচ-ছয় মাস যাবত পেস এবং স্পিন উভয় বিভাগেই আমাদের বোলিং ইউনিট দারুণ করেছে। ব্যাটিং ইউনিটের ভালো করতে হবে।’
প্রথম ম্যাচে ৭ উইকেটে ১২৭ রান করেছিলো বাংলাদেশ। তবে আজ দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে ১০৮ রান করে টাইগাররা। এতে ব্যাটারদের হতাশার পারফরমেন্স ফুটে উঠে।
