ব্রাজিলে করোনা আক্রান্ত ১০ লাখ ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ব্রাজিলে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা মোট ১০ লাখ ছাড়িয়ে গেছে। শনিবার মিনিটে করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাবে দেখা যাচ্ছে, ব্রাজিলে করোনারোগীর সংখ্যা এখন ১০ লাখ ৩৮ হাজার পাঁচশ ৬৮ জন। এ সময়ে নতুন করে আরও ১৩৬ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৯ হাজার ৯০ জন। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, দেশটির প্রকৃত অবস্থা খুব ভয়াবহ। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলেই আক্রান্তের সংখ্যা কম দেখাচ্ছে। ব্রাজিলে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ায় সংক্রমণ বেড়েছে এটা আরও বাড়তে থাকবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code