ব্রাসেলসে বসে রিপোর্ট লেখা খুব সহজ: তথ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন: ব্রাসেলসে বসে রিপোর্ট লেখা খুব সহজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

ব্রাসেলসভিত্তিক সংস্থাইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতি নিয়ে দেওয়া মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ বলেন, ‘ব্রাসেলসে বসে রিপোর্ট লেখা খুব সহজ। এবং তারা রিপোর্টটা নিশ্চয়ই আরও ২০২৫ দিন বা মাস আগে লিখেছিল। তারা যদি দেশে এসে গ্রামেগঞ্জে ঘুরে যেত, গত ২০ দিনে দেশ যে ব্যাপকভাবে নির্বাচনমুখী, কী পরিমাণ উৎসাহ উদ্দীপনাএটি যদি দেখতে পেতো, তাহলে রিপোর্টটা সংশোধন করে নিতো। আশা করি তারা রিপোর্টটা পরে সংশোধন করে নেবে।

 

বামজোট নির্বাচন বর্জনের কর্মসূচি দেবে এমন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাম ভাইদের আমি খুব সম্মান করি। কারণ বাম ভাইয়েরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রগতিশীল শক্তি। আমার মধ্যেও কিছু বাম চিন্তাভাবনা আছে। সমাজতন্ত্র আমাদের দলেরও অন্যতম মূলমন্ত্র। জন্য বাম ভাইদের অনেক বিষয়কে আমি সমর্থনও করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাম ভাইদের কোনও ভোট নাই। তারা ভোটে কোনও মানুষের সমর্থন পায় না। ঢাকা শহরে তো কেউ কেউ মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছিল। প্রায় ৩৭ লাখ ভোটারের এই ঢাকা শহরে তাদের পক্ষে ভোটের সংখ্যা হাজার বা দুই হাজারের অংক পার হয়নি। তাদের ভোট নাই। ফলে তারা ভোট বর্জন করুক আর না করুক এতে নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।

 

দেশে একটি সুষ্ঠু, সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায়ও ব্যাপকভাবে গ্রহণ করেছে বর্ণনা করে . হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, সার্কভুক্ত দেশগুলো, ওআইসি আরও অন্যান্য দেশ জোট দেশে নির্বাচনি পর্যবেক্ষক ইতোমধ্যেই পাঠিয়েছে। ২০০৮ সালে অন্যান্য সময় যেভাবে নির্বাচনি পর্যবেক্ষকরা এসেছিল, একইভাবেই পর্যবেক্ষকরা বিদেশ থেকে এসেছে। দেশি পর্যবেক্ষকরাও ব্যাপকভাবে নির্বাচন কমিশনের অনুমতি প্রার্থনা করেছে। অনেকেই অনুমতি পেয়েছেন। এই নির্বাচন নিয়ে সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের যে আগ্রহ, এতেই প্রমাণিত হয় নির্বাচনকে আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে গ্রহণ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code