বিপদে সরকার মানুষের পাশে আছে, থাকবে- চেয়ারম্যান(প্রতিমন্ত্রী), শরনার্থী বিষয়ক টাস্কফোর্স

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

দীঘিনালা :
আজ (বুধবার) দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Manual2 Ad Code

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং হতদরিদ্রদের মাঝে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগে উদ্দ্যেগে দীঘিনালাতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ত্রাণ বিতরণ শুরু করেন।“বর্তমান সরকার সব ধরনের বিপদে মানুষজনের পাশে আছে এবং থাকবে। দীঘিনালা উপজেলায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নি¤œ আয়ের লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগে সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের নেতা শুভ মঙ্গল চাকমা,চন্দন কুমার দে, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন প্রমূখ।

এসময় প্রতি পরিবারে মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু এবং পাঁচশত মিলি লিটার সয়াবিন তেল হারে উপজেলার পাঁচটি ইউনিয়নের নি¤œ আয়ের চার শত বিশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code