ব্রিটিশ নৌবাহিনীই নর্ড স্ট্রিমে হামলা চালিয়েছে: দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্রিটিশ নৌবাহিনীই এ বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক ও কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে যাওয়া নর্ড স্ট্রিম গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আজ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এদিকে লন্ডন বলছে, ইউক্রেনে রুশ বাহিনীর ব্যর্থতা ঢাকতে পরিকল্পিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়াচ্ছে মস্কো।

Manual1 Ad Code

স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন সবচেয়ে বাজে যাচ্ছে, ঠিক সেসময় ন্যাটোর শীর্ষ একটি সদস্য দেশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে মস্কো। তবে যুক্তরাজ্যের বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রুশ স্থাপনায় ক্ষতিসাধনের অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ তুলে ধরেনি মস্কো।

Manual8 Ad Code

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শনিবার ব্রিটিশ নৌবাহিনীর একই সদস্যরা ইউক্রেনের পক্ষ থেকে কৃষ্ণসাগরে মোতায়েন করা রুশ নৌবহরে হামলার জন্য ড্রোন ছোড়ে। এতে একটি মাইন শনাক্ত ও নিষ্ক্রিয়কারী জাহাজে সামান্য ক্ষতি হলেও রুশ নৌবাহিনী সফলতার সঙ্গে ড্রোন হামলা প্রতিহত করে।
তিনি আরও বলেন, আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, ব্রিটিশ নৌবাহিনীর এ ইউনিটটিই নর্ডস্ট্রিম-১ ও ২ গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা, ব্যবস্থা ও বাস্তবায়ন করেছে। এর আগেও এ ঘটনায় রাশিয়া যুক্তরাজ্যের নাম সরাসরি না বললেও পশ্চিমাদেরই দায়ী করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code