

রাজু আহমেদ ঃ ব্রিটেনে বসবাসরত মৌলভীবাজার জেলার সদর থানার ঐতিহ্যবাহী ৮নং কনকপুর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন আমাদের ৮নং কনকপুর ইউনিয়নের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত ২৩মে বার্মিংহামের স্মলহীথের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহমুদ করীম রুবেলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভা যৌথভাবে পরিচালনা করেন সোহেল আহমদ এবং সামছুর রহমান বাবলু। ঐতিহ্যবাহী কনকপুর ইউনিয়নের পূর্ব পুরুষদের ঐতিহ্য ধারন করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে এই সংগঠন গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল আহমেদ চৌধুরী,শোয়েব আহমেদ,মহসিন আহমেদ,মিছবাহ উদ্দীন,সেলিম আহমদ খাঁন,মুজিবুররহমান,ছালাম উদ্দীন আহমেদ রাজু,খালেদুল ইসলাম সুমন,মোহাম্মদ উজ্জল,ফজলুর রহমান,আব্দুছ্ ছালাম,মোহাম্মদ সাইফুল শিপু,মোহন আহমদ,মোহাম্মদ হাফিজ,আশফাকুর রহমান কয়েছ,মোহাম্মদ হোসাইন জাহাঙ্গীর,মোহাম্মদ শামীম,জসীম আহমদ,মোহাম্মদ ফজলুর রব এবং সুজেল আহমদ। সভায় সকলের মতামতের ভিত্তিতে বৃটেনে বসবাসরত ৮নং কনকপুর ইউনিয়নবাসীকে নিয়ে বৃহ্ত্তর একটি মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।