বড় দিনে আইন-শৃংখলা রক্ষায় পুলিশের প্রেস ব্রিফিং

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মুজিবনগর (মেহেরপুর):
বড় দিন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় মুজিবনগর থানা চত্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। ওসি আব্দুল হাশেমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার হাসিবুল ইসলাম। বড় দিন উপলক্ষে মুজিবনগর উপজেলার বিভিন্ন ধর্ম পল্লীতে যাতে কোন প্রকার আইন-শৃংখলার অবনতি না ঘটে সে লক্ষে মুজিবনগর থানা পুলিশ সদস্যের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code